রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকা,প্রতিনিধি ১৩ জুন (শনিবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং সাম্প্রতিক বাজেটে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি প্রবাসীদের দেশের অর্থনীতি গঠনে অবদান তুলে ধরে তাদের কল্যাণে আরও কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানান।
সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি কালাম ফয়েজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী দলের সাধারণ সম্পাদক শাহ আলম জমাদ্দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদ, মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ,জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী,এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা। এছাড়াও প্রবাসী দলের নেতা মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাজেটে প্রবাসীদের স্বার্থকে আরও গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের কল্যাণে আরও বাস্তবসম্মত নীতি গ্রহণ, সেবা সহজীকরণ এবং প্রবাসী আয়ের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102