সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে‘ঘটনার’অভিযোগে তদন্ত ও বিচার দাবি—সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

মাসদাইরে পুলিশের বিশেষ অভিযান,গাঁজা ও বিদেশি মুদ্রাসহ তিনজন আটক।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য,গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা সূত্রে জানা যায়, ১১ জুন রাতে পরিচালিত অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো.মিলন গাজী,মো.জামান খান এবং মিনু বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়,অভিযানের সময় একটি বসতবাড়ির পেছন থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পাশাপাশি ঘরের ভেতর থেকে ভারতীয় রুপি,সৌদি রিয়াল,সংযুক্ত আরব আমিরাতের দিরহাম,কুয়েতি,পাকিস্তানি,জর্ডানি, মার্কিন, মালয়েশিয়ান,তুর্কি ও বাহরাইনি মুদ্রাসহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ কয়েন ও নোট জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই মো.রফিক (বিপিএম) নেতৃত্বাধীন ফতুল্লা মডেল থানার একটি বিশেষ টিম। পুলিশ জানিয়েছে,পলাতক আসামি হালিম ওরফে ডিব্বা হালিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102