রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিত করতে নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী বিচার ব্যবস্থা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর কার্যকারিতা বাড়াতে প্রশিক্ষিত জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত আইন,বিধিমালা,মামলা ব্যবস্থাপনা,রেকর্ড সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও হালনাগাদ তথ্য লাভ করেন। জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ জনগণ দ্রুত ও সহজে ন্যায়বিচার লাভের সুযোগ পাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102