শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কংগ্রেসের বাজেট প্রতিক্রিয়া,জনআকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বাস্তবায়নযোগ্যতাও প্রশ্নবিদ্ধ’ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চাই —হারিছ আলী। মাসদাইরে পুলিশের বিশেষ অভিযান,গাঁজা ও বিদেশি মুদ্রাসহ তিনজন আটক। সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৪০ পিস ইয়াবা। মুন্সিগঞ্জে মেধার উৎসব,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় উচ্ছ্বাস,শিক্ষার অগ্রযাত্রায় নতুন দিগন্ত। হানি ট্র্যাপ,ব্ল্যাকমেইল ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কিত মুগদাবাসী,তদন্তের দাবি। পদ্মা নদীতে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা। রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২। চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টার সফর,‘মেড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আত্মনির্ভরতার আহ্বান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান,বিপুল মাদকসহ ৫ জন আটক।

রাজশাহীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা,অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে কঠোর বার্তা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনদুর্ভোগ কমানো এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় অ্যাম্বুলেন্স,সিএনজি, কার-মাইক্রো,হিউম্যান হলার,মিশুক ও লেগুনা মালিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মালিক সমিতির প্রতিনিধিরা চালকদের বিশ্রামাগারের ব্যবস্থা,জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি এবং পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তব সমস্যার বিষয় পুলিশ কমিশনারের নজরে আনেন।
জবাবে পুলিশ কমিশনার বলেন,আইন ও নীতিমালার আওতায় থেকে পুলিশ কাজ করে। ফলে সব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলেও উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যৌক্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অবৈধ স্ট্যান্ড ও যানজটের বিরুদ্ধে কঠোর অবস্থান
পুলিশ কমিশনার স্পষ্টভাবে জানান,যত্রতত্র যানবাহনের স্ট্যান্ড স্থাপন করে নগরীর সড়কে যানজট সৃষ্টি করা যাবে না। জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এমন কার্যক্রম থেকে বিরত থেকে একটি সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সকল পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অ্যাম্বুলেন্স ভাড়ায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ
সভায় অ্যাম্বুলেন্স সেবায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ সময় পুলিশ কমিশনার অ্যাম্বুলেন্স মালিকদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন,রোগী ও তাদের স্বজনদের যেন কোনো ধরনের হয়রানি বা অযৌক্তিক আর্থিক চাপের মুখোমুখি হতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
রাজশাহী মেডিকেলের সামনে চালু হবে সেবাকাউন্টার
সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিটি কর্পোরেশনের সহযোগিতায় দুটি সেবাকাউন্টার স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত কাউন্টার দুটির একটিতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধি এবং অন্যটিতে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন,এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগী ও তাদের স্বজনরা নির্ধারিত ভাড়ায়, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশে সহজেই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।
গোরহাঙ্গা রেলগেট এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব
রাজশাহী মহানগরীর অন্যতম যানজটপ্রবণ এলাকা গোরহাঙ্গা রেলগেটের ট্রাফিক পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। পুলিশ কমিশনার বলেন, এ এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সিএনজি স্ট্যান্ড পরিচালনাকারী প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি সিএনজি মালিকদের নির্ধারিত পোশাকধারী স্বেচ্ছাসেবক প্রতিনিধি নিয়োগের আহ্বান জানান,যারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করবেন। এতে যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহযোগিতার আশ্বাস মালিক সমিতির
সভায় উপস্থিত পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স),অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম-চলতি দায়িত্ব),উপ-পুলিশ কমিশনার (ফোর্স),উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102