রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চট্টগ্রামে মনোরেল প্রকল্পে নতুন গতি,যানজট নিরসনে ডিটিসিএ-সিডিএর যৌথ পরিকল্পনা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য মনোরেল প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর মধ্যে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) সিডিএর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় চট্টগ্রামে মনোরেল নির্মাণের সম্ভাবনা,সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা,গণপরিবহন আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি নগর পরিবহন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন,দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের চাপ ও নগরজীবনের ভোগান্তি। এ পরিস্থিতিতে একটি টেকসই, দ্রুতগতির এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সময়ের দাবি হয়ে উঠেছে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো.নুরুল করিম বলেন,চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। তাই যেকোনো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ,জীববৈচিত্র্য, পর্যটন সম্ভাবনা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
অন্যদিকে ডিটিসিএর নির্বাহী পরিচালক ড.মো.মশিউর রহমান বলেন,সমন্বিত পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা গেলে সরকারি ভর্তুকির প্রয়োজন হবে না। এতে প্রকল্পের আর্থিক সক্ষমতা বাড়বে এবং পরিচালন ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,প্রস্তাবিত মনোরেল প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক,আবাসিক ও পরিবহন করিডোরগুলোকে একটি আধুনিক উড়াল রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মনোরেল চালু হলে,নগরীর প্রধান সড়কগুলোর যানজট উল্লেখযোগ্যভাবে কমবে,কর্মজীবী মানুষের যাতায়াতের সময় সাশ্রয় হবে,গণপরিবহন ব্যবস্থায় গতি ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে,পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে,চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সভায় জানানো হয়,প্রকল্প বাস্তবায়নের আগে এর অর্থনৈতিক সম্ভাব্যতা,যাত্রী চাহিদা বিশ্লেষণ,পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং নগর উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যতা বিষয়ে বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন,যথাযথ পরিকল্পনা,আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে মনোরেল প্রকল্প চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে।
সভায় উপস্থিত ছিলেন,সভায় ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্ম সচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএর পক্ষে সদস্য প্রকৌশলী মো.জামিলুর রহমান,প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল,সচিব মোহাম্মদ মাহবুবউল করিম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.মনজুর হাসান,উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো.আবু ঈসা আনছারী,লুপ রোড প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এবং সহকারী নগর পরিকল্পনাবিদ মো.কামাল হোসেন উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের টেকসই নগর পরিবহনে নতুন আশা
বিশ্লেষকদের মতে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দরকেন্দ্রিক অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে তা শুধু যানজট নিরসনেই নয়,বরং স্মার্ট সিটি গঠনের পথেও বড় ভূমিকা রাখবে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে মনোরেল ভবিষ্যতের চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নগর পরিবহন অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102