শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চট্টগ্রামে বসছে এআই ক্যামেরা,যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ সিএমপির।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।চট্টগ্রাম।
ঢাকার পর চট্টগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা, চলছে সম্ভাব্যতা সমীক্ষা।
রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীতেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
সিএমপি সূত্রে জানা গেছে,নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে এআই ক্যামেরা স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে চট্টগ্রাম নগরীর অধিকাংশ ট্রাফিক সিগন্যাল অকার্যকর থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ওপর নির্ভর করতে হয়। এছাড়া অবৈধ পার্কিং,অনিয়ন্ত্রিত যাত্রী ওঠানামা এবং পথচারীদের বিশৃঙ্খল চলাচলের কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী জানিয়েছেন, এআই ক্যামেরা স্থাপনের বিষয়টি এখনও সমীক্ষা ও যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি যানবাহনের চাপ বিশ্লেষণ, স্বয়ংক্রিয় সিগন্যাল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর পাশাপাশি সমন্বিত ট্রাফিক পরিকল্পনা ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও প্রয়োজন।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে হলে সড়ক ব্যবস্থাপনা,লেন শৃঙ্খলা এবং পথচারী করিডোর নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনা অনুযায়ী এআই ক্যামেরা প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর যানজট কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102