রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান,বিয়ার-হুইস্কি- ব্র্যান্ডিসহ গ্রেপ্তার ১,আটক আরও ১২।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৩ জুন ২০২৬ তারিখে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মো. ইব্রাহিম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা জেলার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বসুন্ধরা রিভারভিউতে বসবাস করতেন।
অভিযানকালে তার হেফাজত থেকে ২৪টি প্রিমিয়াম কোয়ালিটি বিয়ার ক্যান,২টি কেয়ারউ’স ইম্পেরিয়াল হুইস্কির বোতল, ২টি কেয়ারউ’স ফাইন ব্র্যান্ডির বোতল এবং একটি কালো কাঁধের ব্যাগ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিয়ার ক্যানগুলোর মোট পরিমাণ ৭ হাজার ৯২০ মিলিলিটার এবং হুইস্কি ও ব্র্যান্ডির মোট পরিমাণ ১ হাজার ৫০০ মিলিলিটার। এসব মাদকদ্রব্য অবৈধভাবে সংরক্ষণ ও বহনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনে গেন্ডারিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদক নির্মূলে গেন্ডারিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102