শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চট্টগ্রামে সন্দেহজনক ঘোরাফেরা,ছাত্রশক্তির নেতা আল আমিনসহ ৫ জন গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় অভিযান, মাদক না পেলেও ৮৮ ধারায় মামলা।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার এক সংগঠকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (তারিখ) রাতে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আল আমিন (২৩),মো.দুলু রহমান (২৪), মো.হাসান (২৭),মো.ফয়সাল আহাম্মদ (২০) এবং জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়,সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। মাদক পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হতো।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তাদের মাদকসহ গ্রেপ্তারের অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি খতিয়ে দেখে পুলিশ। কর্ণফুলী থানার ওসি মো.শাহীনূর আলম বলেন,তাদের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102