রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন লাভের পর বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা যায়,সব মামলার জামিনসংক্রান্ত নথি ও আদালতের নির্দেশনা যাচাই শেষে রাত ১০টা ১০ মিনিটে কারাগার ত্যাগ করেন আইভী। মুক্তির সময় তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কারা মহাপরিদর্শক সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন এবং ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান পৃথকভাবে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে ছিলেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সব মামলায় জামিন লাভ করলে তার মুক্তির পথ সুগম হয়। অবশেষে বুধবার রাতে কারামুক্ত হয়ে তিনি নতুন করে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেলেন।
আইভীর মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন,তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102