রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

প্রতিবেদক:তাছলিমা পপি।
রাজধানীর কোতোয়ালি থানাধীন সিএমএম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার নার্গিস জুঁইকে মারধরের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
সোমবার (২ জুন) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর শারীরিক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর ওপর আদালত চত্বরে প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে আদালতের মতো সংবেদনশীল ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা সংঘটিত হওয়ায় আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে,ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে হামলাকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ভুক্তভোগী সাংবাদিক নার্গিস জুঁই ঘটনার বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে চিহ্নিত,গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশের সকল সাংবাদিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গণমাধ্যমের কণ্ঠরোধ কিংবা সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ কখনো হামলা-মামলা বা সহিংসতার মাধ্যমে রুদ্ধ করা যাবে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102