রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দেশের সংবাদপত্র শিল্পে পেশাগত ঐক্য, সম্পাদকদের অধিকার সংরক্ষণ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’(এনইসি)।
মঙ্গলবার ঢাকায় দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বৈঠকে অংশগ্রহণকারী সম্পাদকরা মত দেন যে,গত দেড় দশকে দেশের গণমাধ্যম খাতে নানা ধরনের সংকট ও সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাদার সাংবাদিকতার বিকাশ নিশ্চিত করতে সম্পাদকদের একটি শক্তিশালী জাতীয় ফোরাম প্রয়োজন ছিল।
নবগঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ। তারা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজন,সম্পাদকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সম্পাদকদের অংশগ্রহণে একটি বৃহৎ জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন,ন্যাশনাল এডিটরস কাউন্সিল দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102