রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফরিদপুরে কুমার নদের ওপর নতুন সেতু উদ্বোধন,ভাঙ্গা নগরকান্দা-মুকসুদপুর যোগাযোগে নতুন দিগন্ত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি | ১ জুন ২০২৬।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদের ওপর নির্মিত ‘রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতু’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর উদ্বোধনের মাধ্যমে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত সেতুটি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার,আলগী ইউনিয়ন ও চুমুরদী ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা কুমার নদ পারাপারে খেয়া নৌকা ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ছিলেন। নতুন পাকা সেতু চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
স্থানীয়দের মতে, সেতুটি চালু হওয়ার ফলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, রোগীদের জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অবকাঠামো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন,কুমার নদের দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে এই সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও জানান, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ভাঙ্গার তাড়াইল পর্যন্ত বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণকাজ অব্যাহত রয়েছে।
চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া,আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়া এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নতুন সেতুটি উদ্বোধনের ফলে ভাঙ্গা উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে নগরকান্দা ও মুকসুদপুরের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102