শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে স্বচ্ছ, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। একই সঙ্গে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম,কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন,ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। কিন্তু দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের কারণে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গ্রাহক,কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করেন,ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ লুটপাটের সঙ্গে জড়িত বিতর্কিত ব্যক্তিদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্থিতিশীলতা আবারও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন,ইসলামী ব্যাংকের স্বচ্ছতা,জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে তাদের এ আন্দোলন। খুরশিদ আলমকে অপসারণ এবং ব্যাংকে গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংকটির স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দক্ষ,সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গ্রাহকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও অনিশ্চয়তা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ,ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102