শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

এনসিটির রেকর্ড ভাঙা সাফল্য,এক মাসে ১.২৬ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং, বাণিজ্যে নতুন গতি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পারভেজ, চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ে নজির স্থাপন করেছে। সদ্য সমাপ্ত মে ২০২৬ মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে,যা এর আগে কোনো মাসে সম্ভব হয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)-এর কার্যকর ব্যবস্থাপনা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টায় এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মে মাসের কনটেইনার হ্যান্ডলিং পরিসংখ্যানে দেখা যায়, মোট ৫৯ হাজার ৮৫১ টিইইউস আমদানি কনটেইনার এবং ৬৬ হাজার ৬৪৫ টিইইউস রপ্তানি কনটেইনার পরিচালনা করা হয়েছে। প্রতিদিন গড়ে ৪ হাজারেরও বেশি টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হওয়া দেশের বন্দর খাতে একটি উল্লেখযোগ্য অর্জন।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল এনসিটির। চলতি বছরের মে মাসে সেই রেকর্ড অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে টার্মিনালটি।
জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে এনসিটির অপারেশনাল দায়িত্ব গ্রহণের পর সিডিডিএল টার্মিনালের বিভিন্ন কার্যক্রমে আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধি করে। ফলে জাহাজ ভেড়ানো,কনটেইনার লোড-আনলোড, ডেলিভারি ও অন্যান্য সেবা আগের তুলনায় অনেক বেশি গতিশীল হয়েছে।
বন্দর বিশেষজ্ঞদের মতে,এনসিটির এই রেকর্ড দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102