রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প,মিলাদ ও খাবার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প,মিলাদ মাহফিল,স্মরণ সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) রাতে নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকার পদ্মা সিটি প্লাজা-৪ এর তৃতীয় তলায় মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.রাকিবুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মো.জুয়েল প্রধান। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো.আমির হোসেন,মো.আক্তারুজ্জামান মৃধাসহ অনেকে।
স্মরণ সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন,রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান,জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102