শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ভোলাহাটে আগুনের তাণ্ডব: ১১টি ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ৩৫ লাখ টাকার বেশি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শরীফ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সহোদরের তিনটি বসতবাড়ির মোট ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (৩১ মে ২০২৬) দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,মৃত মেহের আলীর তিন ছেলে—মো.কুতুব আলী,মো.মেসবাহ ও মো.মেসের আলীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, ঘরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বাড়ির সদস্যরা বাইরে থাকায় কেউ হতাহত না হলেও তিনটি পরিবারের সবকিছু আগুনে পুড়ে যায়। বসতঘরের আসবাবপত্র,নগদ অর্থ,পোশাক,খাদ্যসামগ্রীসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব মালামাল আগুনে ধ্বংস হয়ে গেছে।

৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আফাজ উদ্দিন পানু মিঞা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো.আব্দুস সবুর জানান,আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ভোলাহাট ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী ইউনিট ও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন মানবিক সহায়তার প্রত্যাশায় দিন কাটাচ্ছে। ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এবং স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102