রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চান নেতাকর্মীরা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টুকে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও সংগ্রামী নেতৃত্বের কারণে তিনি যুবদলের শীর্ষ নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী বলে মনে করছেন অনেকেই।
দলীয় সূত্রে জানা যায়,ছাত্রদলের দুঃসময়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আকরামুল হাসান মিন্টু। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে সংগঠনকে সুসংগঠিত রাখা,নেতাকর্মীদের পাশে থাকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
নেতাকর্মীদের মতে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে অংশগ্রহণ,একাধিক রাজনৈতিক মামলা মোকাবিলা এবং কারাবরণ করেও রাজপথে সক্রিয় থাকার ইতিহাস তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এসব কারণে যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে তার নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকরামুল হাসান মিন্টু যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে সক্ষম হবেন।
তাদের প্রত্যাশা, আগামী কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি হিসেবে আকরামুল হাসান মিন্টুর মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে এবং দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102