শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ সদরে ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। যানজট নিরসন,সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১১৪ জন আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মো.রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক,বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ৫৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে তারা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করবেন।
এছাড়া কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে আরও ৬০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। হাট এলাকায় জাল নোট শনাক্তকরণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।
শুধু আনসার সদস্যই নয়, প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও মাঠে কাজ করবেন। জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব স্বেচ্ছাসেবক সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ঈদকে ঘিরে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ,পশুর হাটকেন্দ্রিক ভিড় এবং ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ,হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে মাঠে থাকবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন,ঈদে মানুষ যাতে স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। গুরুত্বপূর্ণ মোড়ে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করবেন। পশুর হাটেও নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল হওয়ায় ঈদের সময় লাখো মানুষ এখান থেকে বাড়ি ফেরে। তাই যানজট ও হয়রানিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102