রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আসাদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী এলাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেডের মূল ফটকের সামনে থেকে মোঃ তানভীর ইসলাম ওরফে পায়েল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস হালকা লালচে বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর ইসলামের বাড়ি সোনারগাঁও উপজেলার নানাখী এলাকায়। তার পিতার নাম আলী আরশাদ এবং মাতার নাম শরিফা আক্তার।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102