
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর আজিবপুর এলাকার বাগান বাড়িস্থ একটি পার্টি অফিসের সামনে অভিযান চালিয়ে মোঃ পারভেজ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং আবাসিক প্রকল্পের ৯ নম্বর গলির মাথায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মোঃ সোহেল (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অভিযানে তার হেফাজত থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।