
মোঃ হোসেন হ্যাপির প্রতিবেদন :
শরীয়তপুরে ডা. নাসিরের উপর হামলা ও দেশের বিভিন্ন হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে খানপুর হাসপাতালে ড্যাবের মানববন্ধন
শরীয়তপুরে চিকিৎসক ডা. মোঃ নাসিরের উপর হামলা, হাসপাতাল ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ড্যাব মানববন্ধন, খানপুর হাসপাতাল, চিকিৎসক সুরক্ষা আইন, ডা. নাসির হামলা,শরীয়তপুর হাসপাতাল হামলা, নারায়ণগঞ্জ হাসপাতাল প্রতিবাদ, ডাক্তারদের উপর হামলা, হাসপাতাল ভাঙচুর বাংলাদেশ
শরীয়তপুরে চিকিৎসক ডা. মোঃ নাসিরের উপর অমানবিক হামলা এবং দেশের বিভিন্ন হাসপাতালে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, সম্প্রতি শরীয়তপুরে ডা. মোঃ নাসিরের উপর নৃশংস হামলা, পাশাপাশি পঞ্চগড় ও স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনাগুলো চিকিৎসা খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা বলেন,হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়,
শরীয়তপুরে ডা. নাসিরের উপর হত্যার উদ্দেশ্যে হামলা এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা এখন সময়ের দাবি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ডা.মোঃ আবুল বাশার (তত্ত্বাবধায়ক, খানপুর হাসপাতাল)ডা.বয়েজউদ্দিন (সহকারী অধ্যাপক, অ্যানেসথেসিয়া)।
ডা.পঙ্কজ কুমার নাহা (সহকারীঅধ্যাপক,হেপাটোলজি) ডা. আতিকুল বারী (মেডিকেল অফিসার)।
এছাড়াও হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও স্টাফরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চিকিৎসা সেবাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হলে চিকিৎসকদের উপর হামলার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।