রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ের সাবেক ইউএনও ফারজানা রহমানের পদায়ন, সিনিয়র সহকারী সচিব হিসেবে নতুন দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান পদন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। কর্মদক্ষতা,সততা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত রোববার (১০মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফারজানা রহমানের পদায়ন এর বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতির পর তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকা জেলায়।

নরসিংদী সদর উপজেলার কৃতি সন্তান ফারজানা রহমান শিক্ষা জীবনেও ছিলেন মেধাবী।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত।

জানা গেছে,২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এর আগে কক্সবাজার সদর উপজেলায়ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

সোনারগাঁয়ে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন ফারজানা রহমান। সততা,নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্বল্প সময়েই উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। নাগরিক সেবার মানোন্নয়ন,জনদুর্ভোগ নিরসন এবং সৃষ্টিশীল প্রশাসনিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

পদোন্নতি প্রসঙ্গে ফারজানা রহমান বলেন, পদায়নের মানে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ। সোনারগাঁয়ে দায়িত্ব পালনকালে সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ববোধ থেকে সোনারগাঁবাসীর জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, সোনারগাঁয়ের মানুষের কথা সবসময় মনে থাকবে।

তার এই পদোন্নতিতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,জনপ্রতিনিধি ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102