রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেসব্রিফিং ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক :নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেসব্রিফিং ও জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির।
সভায় ভূমি সেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনভিত্তিক ভূমি সেবা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও স্বচ্ছ করতে জনগণের মাঝে অনলাইন ভূমি সেবা সিস্টেম সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
এসময় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। জেলা প্রশাসক জানান,কোরবানির পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পশু পরিবহনে বাধা, চাঁদাবাজি কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদে মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্ক থাকতে হবে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বাজার মনিটরিং এবং দ্রুত বর্জ্য অপসারণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নাজমুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা রাজীব চন্দ্র ঘোষ,কলকারখানা অধিদপ্তরের ডিআইজি,স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা,খাদ্য,কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৮০ থেকে ৯০ জন কর্মকর্তা।
সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102