রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের ঢল।

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (১৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতা-কর্মীরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় থাকেন।
এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের ব্যানার,ফেস্টুন ও দলীয় স্লোগান দিতে দেখা যায়। অনেকেই ফুল নিয়ে উপস্থিত হন,যাতে সফরকালে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানো যায়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন,আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাবেন—এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাঁকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। সফরকালে আমরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতে চাই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন,এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।
তারেক রহমানের এই সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ,সাইনবোর্ড ও আশপাশের এলাকায় সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102