রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শীতলক্ষ্যা সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

বন্দর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ
বন্দরে মোটর সাইকেলের প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিহাদ (২২) নামে এক যুবকের মমার্ন্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বন্দর থানার মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা সেতুর উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিহাদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার নাসির মিয়ার ছেলে। নিহত জিহাদ পেশায় একজন থান কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিহাদ মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুতে যায়।
সেখানে অপর এক যুবকের সঙ্গে মোটরাসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে যায় জিহাদ। শীতলক্ষ্যা সেতুর উপরে কে কার আগে নির্দিষ্ট এলাকায় যাবে এমন রেস করতে সেতুর উপরেই দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। রাত ১১টার দিকে পরিবারের লোকজন খবর পেয়ে নিহত জিহাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টায় দিকে জানাযা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিহতের লাশ কিংবা স্বজন কাউকেই পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102