শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন,কৃষকের মুখে হাসি।

মো:আজাদ খান,চিতলমারী
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে)সকাল ১১টায় চিতলমারী সরকারি খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈত্র। তিনি আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওসার আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.আহসান হাবিব ঠান্ডু,চরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদ শেখ,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জাকারিয়া মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য পরিদর্শক মুহাইমিনুল ইসলাম জানান,১ হাজার ১৯৮ জন কৃষকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন,অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ন্যায্যমূল্য পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102