রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ইয়াবাসহ যুবক গ্রেফতার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ মে) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন ২৯ নম্বর মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মরহুম হাজী আব্দুল জলিল সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ শুক্কর (২১) নামে এক যুবককে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শুক্করের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ১১ নম্বর মিশনপাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়,আটককৃতের হেফাজত থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102