রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আড়াইহাজারে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক ২।

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের পাল্লা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,মোঃ ফয়েজ আহাম্মদ (৪৬) ও তার স্ত্রী অটোরিকশাযোগে যাওয়ার পথে একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এসময় ফয়েজ আহাম্মদের স্ত্রীর হাত থেকে স্বর্ণালঙ্কার,নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যবহৃত প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৩৪-৮৩০৮।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে বিষয়টি আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নজরে আনা হয়।পরে পুলিশ সুপারের নির্দেশনায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই(নিঃ) মাহাবুর রহমান মামুন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে গাউছিয়া ফ্লাইওভার এলাকায় ব্যারিকেড স্থাপন করে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন— বাদশা মিয়া দেওয়ান (৫৪) ও মোঃ ফারুক (৪৫)।তাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার বগুলা পাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,বাদশা মিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র,মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মোঃ ফারুকের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা।
এ ঘটনায় আড়াইহাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102