রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় গ্যাস পাইপ লাইনের লিকেজে বিস্ফোরণ,একই পরিবারের ২ জনের মৃত্যু,মালিকের অবহেলার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক :-মোঃ আরিফ হোসেন।
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা ৬ নং গলিতে গ্যাস পাইপ লাইনের দীর্ঘদিনের লিকেজ থেকে ঘটে যাওয়া দুর্ঘটনায় একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পরিবারের সদস্যরা হলেন মোঃ কালাম (৪৮) ও তার স্ত্রী (৩৫)। তারা বরিশালের বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে এসে কালাম তরকারি বিক্রির কাজ করতেন। তাদের পরিবারের মধ্যে রয়েছে ১১ বছর বয়সী এক ছেলে ও ৮ এবং ১০ বছর বয়সী দুই মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১ মে তারা ওই বাসায় ভাড়া ওঠেন।বাসাটি নেওয়ার আগ থেকেই গ্যাসের পাইপে লিকেজ ছিল বলে অভিযোগ করেন ভাড়াটিয়ারা। বিষয়টি একাধিকবার বাড়ির মালিক মোঃ শাহজাহান মিয়াকে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের অবহেলা ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102