রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দালালমুক্ত’ঘোষণার আড়ালে দালাল চক্র!নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে আটক ৭।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে,দালালমুক্ত দাবি করেছিলেন অফিসটির পরিচালক মোঃ শামীম। অথচ বাস্তবতা যেন উল্টো চিত্রই তুলে ধরলো। সম্প্রতি র‍্যাবের অভিযানে ওই অফিস এলাকা থেকে ৭ জন দালাল আটক হওয়ার ঘটনায় জনমনে এখন বড় প্রশ্ন?তাহলে এতদিন এই দালালরা কোথা থেকে পরিচালিত হচ্ছিল? তারা কি হঠাৎ আকাশ থেকে নেমে এসেছে,নাকি অফিসের ভেতরের কোনো শক্তিশালী সিন্ডিকেটের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল?
অভিযোগ রয়েছে,সাধারণ পাসপোর্ট প্রত্যাশীদের জিম্মি করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র অতিরিক্ত টাকা আদায়,ভুল তথ্য দিয়ে হয়রানি এবং দ্রুত সেবার নামে প্রতারণা চালিয়ে আসছিল। অথচ অফিস কর্তৃপক্ষ বারবার দালালমুক্ত,অফিসের বুলি আওড়ালেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
এদিকে এর আগেও পাসপোর্ট অফিসে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ওঠে পরিচালক মোঃ শামীমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সংবাদকর্মীদের অপমানজনকভাবে মুচলেকা দিতে বাধ্য করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল কেন সত্য প্রকাশের চেষ্টাকারীদের দমন করা হলো? আর আজ র‍্যাবের অভিযানে দালাল আটক হওয়ার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
সচেতন মহলের দাবি,শুধু কয়েকজন দালাল আটক করলেই দায় শেষ নয়। এই দালাল চক্রের পেছনে কারা রয়েছে, কোন কর্মকর্তা বা কর্মচারীর ছত্রছায়ায় তারা এতদিন সক্রিয় ছিল—তা খুঁজে বের করতে হবে। পাশাপাশি পাসপোর্ট অফিসে সিসিটিভি নজরদারি বাড়ানো,অভিযোগ বক্স চালু,দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দালাল সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই—যে অফিস নিজেকে দালালমুক্ত,বলে দাবি করে,সেখানে র‍্যাবের অভিযানে একসাথে ৭ দালাল আটক হয় কীভাবে? এর দায় কি শুধু দালালদের,নাকি প্রশাসনের ব্যর্থতাও স্পষ্ট হয়ে উঠেছে?

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102