রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভোরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার—সোনারগাঁয়ে আবারও পুলিশের চৌকস সাফল্য।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁওয়ে ভোরের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোরের নীরবতা ভেঙে চৌকস অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো.মহিববুল্লাহর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোনাপুর এলাকায় অভিযান চালায়। এসময় সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মমিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি সোনাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে,এ ধরনের ধারাবাহিক অভিযানে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসছে—এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102