রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’গড়ার অঙ্গীকার, ডিএসসিসির সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা | ৩০ এপ্রিল ২০২৬।
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন,সবুজ ও নান্দনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।এই উদ্যোগের উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক মো.আবদুস সালাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইল মসজিদ মোড় এলাকায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন,ঢাকা শহরকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই,যেন এটি প্রতিটি নাগরিকের নিজস্ব আঙিনার মতো পরিচ্ছন্ন ও সুশোভিত থাকে।তিনি আরও জানান, সরকারের‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এই সড়ককে একটি মডেল হিসেবে উন্নয়ন করা হচ্ছে।
প্রকল্পের প্রথম ধাপে সড়কের বিভিন্ন স্থানে ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা,পোর্টুলিকা ও কামিনীসহ নানা প্রজাতির রঙিন ফুলগাছ রোপণ করা হবে বলে জানানো হয়।
প্রশাসক নাগরিকদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশন বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। গাছপালা সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার সংস্কৃতি গড়ে তুলতে নগরবাসীর সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন,একদিকে আমরা গাছ লাগাব, অন্যদিকে যদি তা নষ্ট করা হয়,তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে,চলমান প্রকল্পের কাজ এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর ধানমন্ডি আবাসিক এলাকা ও লেককেন্দ্রিক সৌন্দর্যবর্ধন কার্যক্রম হাতে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই উদ্যোগ রাজধানীর অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102