রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন -পিংকি আক্তার।।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি |
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পিংকি আক্তার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর পিংকি আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা,মেম্বার রাসেল চৌধুরী,অখিল উদ্দিন, সেকান্দার,আমজাদ হোসেন ও হাসনা বানু।
দায়িত্বভার গ্রহণ শেষে পিংকি আক্তার সাংবাদিকদের বলেন,
“আমি মহান আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করছি। তাঁর অশেষ রহমতে আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। এ জন্য আমি আমার সহকর্মী মেম্বার ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন,আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন পেলে বক্তাবলী ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়নে রূপান্তর করতে পারবো, ইনশাআল্লাহ্।
স্থানীয় সূত্রে জানা গেছে,নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102