রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি,৩ প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ—সরকারের বড় প্রশাসনিক রদবদল।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সরকার একযোগে ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) এবং এনটিআরসিএসহ ৩ প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। বিস্তারিত জানুন।
প্রশাসনে বড় ধরনের রদবদল এনে একযোগে ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।
যেসব অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ
নতুন নিয়োগ অনুযায়ী,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মো.লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের ডিজি হয়েছেন।
এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
এ এস এম মুস্তাফিজুর রহমান পেটেন্ট,শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডিজি হয়েছেন।
খোন্দকার আনোয়ার হোসেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন।
মো.আব্দুল্লাহ আল-মামুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা),এর ডিজি হয়েছেন।
কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মো.আসাদুজ্জামান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন।
আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন।
দেলোয়ার হোসেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ),এর মহাপরিচালক হয়েছেন।
এছাড়া,হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে,
রাজা মো.আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান করা হয়েছে।
মো.শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন।
মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন,একযোগে এতগুলো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রশাসনিক গতি বাড়াতে সহায়ক হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্বে আনার মাধ্যমে সেবার মান উন্নয়ন ও নীতিনির্ধারণে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102