রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঐতিহাসিক শহীদ জিয়া হল আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের দাবি,শিল্প-সংস্কৃতির নতুন প্ল্যাটফর্মের আশা-এমপি দিপুর।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জ থেকে।
চাষাঢ়ার ঐতিহ্যবাহী স্থাপনা পুনর্নির্মাণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহাসিক ও দীর্ঘদিন পরিত্যক্ত শহীদ জিয়া হলকে আধুনিক বহুমুখী কমপ্লেক্সে রূপান্তরের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি লিখিত আবেদনে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব,বর্তমান জরাজীর্ণ অবস্থা এবং দ্রুত পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আবেদনে উল্লেখ করা হয়,১৯৭৮ সালের ১০ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরবর্তীতে ১৯৮১ সালের ১৯ জুলাই এটি “শহীদ জিয়া হল” নামে উদ্বোধন করা হয়। দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতার পর আদালতের রায়ে নামটি সংরক্ষিত থাকে।
বর্তমানে দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানান সংসদ সদস্য। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এমপি দিপু বলেন,শহীদ জিয়া হল পুনর্নির্মাণ করা গেলে এটি নারায়ণগঞ্জের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে। একই সঙ্গে এটি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,এই ঐতিহ্যবাহী স্থাপনাটির যথাযথ সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102