রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যাত্রী সেজে ফাঁদ,সোনারগাঁয়ে মিশুক চালককে নামিয়ে গাড়ি ছিনতাই।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

১ লাখ টাকার যান উধাও,পুলিশের তদন্ত শুরু।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রী সেজে পরিকল্পিতভাবে একটি অটো-মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনের আলোতেই সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় এ ছিনতাই সংঘটিত হয়। ভুক্তভোগী বিষা বর্মন, যিনি জীবিকার জন্য দীর্ঘদিন ধরে মিশুক চালিয়ে আসছেন, এই ঘটনায় সর্বস্ব হারিয়ে ফেলেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মোগরাপাড়া চৌরাস্তা থেকে এক ব্যক্তি যাত্রী সেজে গাড়ি ভাড়া করেন। নির্ধারিত স্থানে পৌঁছে চালককে কৌশলে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় সহযোগী আরেকজন এসে উপস্থিত হলে চালককে একটি ফাইল আনতে পাঠানো হয়। এই সুযোগে ছিনতাইকারীরা গাড়ি ও মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের মতে,এটি একটি সুপরিকল্পিত ছিনতাই। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় তারা বিষয়টি বুঝতে পারেননি।
ঘটনার বিষয়ে সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102