রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় চরম বিশৃঙ্খলা, ভুল প্রশ্নপত্র বিতরণ,কেন্দ্রসচিব অব্যাহতি।

প্রতিবেদক: মো: হোসেন।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন।
দেড় ঘণ্টা বিভ্রান্তির পর সঠিক প্রশ্ন,ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ঘটেছে চরম অব্যবস্থাপনা। কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়,যা নিয়ে কেন্দ্রজুড়ে সৃষ্টি হয় বিভ্রান্তি ও উত্তেজনা।
মঙ্গলবার (২১ এপ্রিল)সকালেই পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষের প্রায় ১৭৭ জন শিক্ষার্থী বিষয়টি শনাক্ত করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহিত করেন। তবে অভিযোগ রয়েছে,শুরুতে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। প্রায় দেড় ঘণ্টা পর ভুল স্বীকার করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
পরিস্থিতি সামাল দিতে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে অতিরিক্ত সময় দেওয়া হলেও,সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এতে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দেয়।
ঘটনার বিষয়ে কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক মতিন সরকার ভুলের বিষয়টি স্বীকার করেন। পরে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102