রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঐতিহাসিক মুহূর্ত,বগুড়া পেল সিটি করপোরেশন মর্যাদা, উদ্বোধন করলেন তারেক রহমান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বগুড়া,২০ এপ্রিল:

দীর্ঘ প্রতীক্ষার অবসান—দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন দিগন্ত

দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া।সোমবার(২০ এপ্রিল)দুপুর ১২টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উন্নয়নের বার্তা দেন প্রধানমন্ত্রী।
সকাল ৬টায় ঢাকার গুলশান বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতে পায়ে হেঁটে গিয়ে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কর্মসূচি ছিল অত্যন্ত ব্যস্ত,বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন।
ফ্যামিলি কার্ড বিতরণ।হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা।পৈতৃক বাড়ি পরিদর্শন।
বিকেল ৪টায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন।
বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন
পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি।
সবশেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখন থেকেই সিটি করপোরেশন করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি।
অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102