রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাবনায় পুকুরপাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার,বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা,ময়নাতদন্তে মিলবে নিশ্চিত তথ্য।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলা-এর গয়েশপুর ইউনিয়নে একটি পুকুরপাড় থেকে কুদ্দুস আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস আলী শেখ স্থানীয় মাসিমপুর উত্তর পাড়ার বাসিন্দা এবং মৃত সুরত আলী শেখের ছেলে।
রবিবার (১৯ এপ্রিল)সকালে মাসিমপুর গ্রামের একটি পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান,শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন কুদ্দুস আলী। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শনিবার বিকেলে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ভুট্টা ক্ষেতে তাস খেলছিলেন। এসময় মোবাইল ফোনে পুলিশ আসার খবর পেয়ে সবাই দ্রুত স্থান ত্যাগ করে। তবে সেই সময় কুদ্দুস আলী কোথায় যান, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
পরিবার জানায়,রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে ভুট্টা ক্ষেতের পাশের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের কয়েকটি স্থানে পোড়ার চিহ্ন ছিল বলে দাবি করেছেন তার স্ত্রী মাহমুদা আক্তার।
এ বিষয়ে পাবনা সদর থানার এসআই ফাহাদ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102