রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

কুমিল্লা,১২ এপ্রিল ২০২৬ (রবিবার)।
১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ,কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মু.রেজা হাসানের মাধ্যমে বিএমএসএফ-এর নেতৃবৃন্দ স্মারকলিপিটি হস্তান্তর করেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের অধিকার,পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির গুরুত্ব তুলে ধরা হয়।
সাংবাদিকদের অধিকার ও স্বীকৃতির দাবি জোরালো
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, যারা সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,গণমাধ্যম রাষ্ট্রের’চতুর্থ স্তম্ভ’হিসেবে গণতন্ত্র,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিকরা এখনও কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
জাতীয় গণমাধ্যম সপ্তাহ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি,
প্রতি বছরের মতো এবারও ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ আগামী ১ থেকে ৭ মে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ সপ্তাহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে দাবি করা হয়।
অন্যান্য পেশাভিত্তিক সপ্তাহ থাকলেও সাংবাদিকদের নেই
স্মারকলিপিতে বলা হয়,দেশে মৎস্য,কৃষি,শিক্ষা,পুলিশ, সেনা,আনসার,পুষ্টি ও চিকিৎসা সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য এমন কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। ফলে সাংবাদিকরা নীতিমালা, নিরাপত্তা ও কাঠামোগত সুরক্ষার অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপনের দাবি
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত না হওয়াকে দুঃখজনক হিসেবে উল্লেখ করা হয়। এ দিবসটি যথাযথভাবে পালন করা হলে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
স্মারকলিপিতে,১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সদয় বিবেচনায় সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরে পাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102