রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ,স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:
স্টাফ রিপোর্টার | ঢাকা | ১২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। শপথ গ্রহণকারী সদস্যরা হলেন মোঃ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং মোঃ রেজাউল করিম বাদশা (বগুড়া-৬)।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল,স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ,সংসদ সদস্যগণ,প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্লেষকরা মনে করছেন,এই শপথ গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102