শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চৌহালীতে ১,৬০০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চৌহালী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নজরুল ইসলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১,৬০০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘোড়জান ও খাষকাউলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে উপকরণ তুলে দেওয়া হয়।
পরে দুপুর সাড়ে ১২টায় খাষপুকুরিয়া ইউনিয়নে এবং বিকেল ৩টায় বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতিটি শিক্ষার্থীর জন্য উপকরণ প্যাকেজে ছিল তিনটি কলম, একটি পেন্সিল,একটি স্কেল, একটি রাবার (ইরেজার), একটি কাটার,একটি জ্যামিতি বক্স এবং একটি ফাইল—যা তাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে।
ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হাকিম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপজেলার প্রতিটি স্কুল ও মাদরাসায় ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণের পরিকল্পনা রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102