রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গণঅধিকার পার্টি (পিআরপি)প্রতিষ্ঠা,লক্ষ্য ও রাজনৈতিক পথচলার সংক্ষিপ্ত ইতিহাস।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত গণঅধিকার পার্টি (পিআরপি)-এর প্রতিষ্ঠা, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলটির নীতি নির্ধারণী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ এপ্রিল ২০২৬,বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার-এ দলের সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান। সভায় দলের প্রতিষ্ঠা ইতিহাস, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিষ্ঠার ইতিহাস,২০১১ সালে আত্মপ্রকাশ।
সভায় দলের ভাইস চেয়ারম্যান মোঃ সাজ্জাত হাসান সাব্বির খাঁন জানান,দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার-এর নেতৃত্বে ২৮ ডিসেম্বর ২০১১ সালে জাতীয় পর্যায়ে গণঅধিকার পার্টি (পিআরপি)-এর যাত্রা শুরু হয়।
তিনি বলেন,নওগাঁ জেলার রানীনগর উপজেলার এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া সরদার আব্দুস সাত্তার শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং একটি দুর্নীতিমুক্ত,বেকারমুক্ত ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন।
রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নতুন দলের সিদ্ধান্ত
রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি বিভিন্ন দলে যুক্ত ছিলেন,যে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বাংলাদেশ আওয়ামী লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তবে এসব দলে কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা প্রত্যক্ষ করেন। ফলে তিনি উপলব্ধি করেন যে,দেশ ও জনগণের প্রকৃত কল্যাণে নতুন ধারার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ,এই চিন্তা থেকেই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পার্টি (পিআরপি)এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিকভাবে হোসেন মোল্লা-কে আহ্বায়ক করে দলটির কার্যক্রম শুরু হয় এবং দ্রুতই সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে,তবে এখনো পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা বিচারাধীন রয়েছে।
জাতীয় কাউন্সিল ও নেতৃত্ব ঘোষণা
১১ নভেম্বর ২০২৩ তারিখে জাতীয় কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে।
সরদার মোঃ আব্দুস সাত্তার-কে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
দলের মূল লক্ষ্য ও আদর্শ,গণঅধিকার পার্টি (পিআরপি)-এর প্রধান লক্ষ্যসমূহ হলো,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন,বেকারত্ব দূরীকরণ,সুশাসন ও আইনের শাসন,প্রতিষ্ঠা,অসাম্প্রদায়িক ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠন
গণঅধিকার পার্টি (পিআরপি) নিজেদেরকে একটি জনবান্ধব, নীতিনিষ্ঠ ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। দলটির নেতারা মনে করেন,দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনই তাদের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102