রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স হবে আধুনিক মডেল হাসপাতাল-এমপি মান্নান।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন,সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তর করা হবে। তিনি জোর দিয়ে বলেন,চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি বরদাশত করা হবে না।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালটিতে জরুরি ওষুধ সরবরাহ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অতীতের দুর্বল ব্যবস্থাপনার কারণে রোগীদের ভোগান্তির কথা উল্লেখ করেন এবং জানান, তার নিজের পরিবারের একজন সদস্যও যথাযথ চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন, যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক।
এমপি মান্নান বলেন, সোনারগাঁওবাসীকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই ২৪ ঘণ্টা কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এজন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, হাসপাতালের পুরোনো অবকাঠামো সংস্কার,আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102