রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশুসহ আহত ১০।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:ফতুল্লা (নারায়ণগঞ্জ)।
পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ে আধাঘণ্টা গোলাগুলি—আতঙ্কে ঘরবন্দি এলাকাবাসী,ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক কিশোর।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (বর্জ্য) দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ অন্তত ২ জন এবং ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন আরও ৮ জন।
বৃহস্পতিবার,সকাল ১০:৩০টা থেকে ১১টা) ফতুল্লার পঞ্চবটি এলাকার চাঁদনী হাউজিংয়ের,বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন,রাকিব(২২)এবং মাদ্রাসা ছাত্র ইমরান হোসেন (১২)।গুরুতর আহত ইমরানকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঝুট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই গ্রুপের মধ্যে। এক পর্যায়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। পরে শুরু হয় গুলি ও বোমা নিক্ষেপ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা ঘরে আশ্রয় নিতে বাধ্য হন।
স্থানীয়রা জানান,এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য ব্যবহার ফতুল্লায় আগে কখনো দেখা যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102