রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।নারায়ণগঞ্জ,ফতুল্লা | ৭ এপ্রিল ২০২৬:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ”প্রতিপাদ্যে দিনব্যাপী নানা কর্মসূচি
বিশ্বব্যাপী পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সিভিল সার্জন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব মশিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন (সার্বিক),অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাসমিন আক্তারসহ স্বাস্থ্য বিভাগের প্রায় ৮০-৯০ জন কর্মকর্তা।
এ বছরের প্রতিপাদ্য ছিল,“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ”। বক্তারা তাদের বক্তব্যে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়,যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102