রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফতুল্লার নয়ামাটি পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা হবে। কেউ অতিরিক্ত সুবিধা ভোগ করবে আর কেউ বঞ্চিত থাকবে—এমন পরিস্থিতি আর চলবে না। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন,যারা অতিরিক্ত সুবিধা নিয়েছে,তাদের পরিণতি ভালো হয়নি এবং অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। তাই সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,অনেকেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেননি, যা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অবাধ্যতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন,নির্বাচনের আগে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছিল,যা জনগণ ইতোমধ্যে বুঝে গেছে।
সভায় দলের ঐক্য,শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102