রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভুয়া কাগজে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের চেষ্টা, অভিযানে উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বন্দর ছাড়ার পর হালিশহর থেকে জব্দ,জড়িতদের ধরতে তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দর থেকে ভুয়া নথিপত্র ব্যবহার করে একটি কন্টেইনার পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর এলাকা থেকে বের হয়ে যাওয়ার পরও গোয়েন্দা তৎপরতায় কন্টেইনারটি উদ্ধার করা হয়।
বন্দর সূত্রে জানা যায়,জাল কাগজপত্র ব্যবহার করে একটি কন্টেইনার অবৈধভাবে বের করে নেওয়া হয়। কন্টেইনারটির এজেন্ট ছিল কন্টিনেন্টাল ট্রেডার্স এবং এতে ব্যবহৃত ভেসেল ছিল‘স্বদেশী চিটাগাং’। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয় ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড।
তবে কন্টেইনারে কী ধরনের পণ্য ছিল,সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান,মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জে এস ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস পারমিট, চালান ও গেট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারে কন্টেইনারটি তোলা হয়।
পরে চট্টগ্রাম মেট্রো-ঢ-৮১-২৩৬৪ নম্বরের ট্রেইলারটি সিপিএআর গেট দিয়ে বন্দর ত্যাগ করে।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ তাৎক্ষণিক অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর একই দিন রাত সাড়ে ১১টার দিকে নগরের হালিশহর এলাকায় শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলারসহ কন্টেইনারটি উদ্ধার করা হয়।
অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও কন্টেইনারটি জব্দ করা সম্ভব হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102