রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি কি জুলাই সনদ বাস্তবায়নে অনাগ্রহী?প্রশ্ন তুললেন নিরব রায়হান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের রাজনীতিক নিরব রায়হান অভিযোগ করেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সনদ বাস্তবায়নে আন্তরিক নয় এবং রাষ্ট্রীয় কাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন,বিএনপি এমন এক রাজনৈতিক আচরণ প্রদর্শন করছে,যা অতীতের শাসনব্যবস্থার পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। তার দাবি,গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা চলছে।
গুম-খুন তদন্ত কমিশন,পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)—সব ক্ষেত্রেই হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। তার মতে,এসব পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
গণভোট প্রসঙ্গে নিরব রায়হান বলেন,জনগণের রায়ের প্রতিফলন হিসেবে ঘোষিত গণভোটকে অবৈধ বলা হলে একইসঙ্গে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কীভাবে বৈধ হয়—এই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়।
তিনি আরও বলেন,জুলাই সনদের প্রতি সম্মান না দেখালে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং নতুন করে সংকট তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102