
বিশেষ প্রতিনিধি:
রূপগঞ্জ-এ আবারও মানবিকতার চরম পতনের নজির! স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তাঁর সামনে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। সোমবার ভোরে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা।
মামলার এজাহার অনুযায়ী,অভিযুক্ত আফজাল খান ও তার সহযোগী ভোরে ঘরে ঢুকে প্রথমেই ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে এবং ছুরি ঠেকিয়ে জিম্মি করে। স্বামী প্রতিবাদ করতে গেলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে স্বামীর সামনেই পালাক্রমে ধর্ষণ করা হয় ওই নারীকে।
এতেই শেষ নয়—ঘটনার পর তারা ঘর থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে এবং লুট হওয়া মোবাইল উদ্ধার করে।
স্থানীয়দের প্রশ্ন—এমন বর্বরতা আর কতদিন চলবে?